চট্টগ্রামে সেপটি টাংকিতে পড়ে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

চট্টগ্রামে সেপটি টাংকিতে পড়ে ৪ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর কদমতলীর ধনিয়ালাপাড়া এবং জেলার রাউজানে সেপটি টাংকিতে পড়ে পৃথকভাবে ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুটি ঘটনা ঘটে।

নগরীর ডবলমুরিং ধনিয়ালাপাড়ায় নিহত দুজন হলেন নির্মাণ শ্রমিক সাকিব ও হৃদয়।

ডবলমুরিং থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, দুপুরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মানাধীন একটি বহুতল ভবনের নীচ তলায় সেপটি টাংকিতে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিক মারা যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে তাদেন মৃত দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় একই সময়ে সেপটি টাংকি পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত হয়েছে। দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণ শ্রমিক।

নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। প্রদীপ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট