সিলেট অভিযানে ১৫০ হকার উচ্ছেদ, আটক ৮

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৬

সিলেট অভিযানে ১৫০ হকার উচ্ছেদ, আটক ৮

সিলেট নগরীতে যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের নেতৃত্বে নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, ক্বীন ব্রিজ এলাকা, জিন্দাবাজার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অন্তু কুমার দাসসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অভিযানকালে অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫০ জন হকারকে তাদের মালামালসহ উচ্ছেদ করা হয়। এছাড়া জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৮ জন হকারকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

একই সঙ্গে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইকালে ১০টি যানবাহন ডাম্পিং গ্রাউন্ডে প্রেরণ করা হয় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৫টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়।

এসএমপি সূত্রে জানানো হয়েছে, মহানগরীর জনসাধারণের স্বস্তিপূর্ণ চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


ছবি : এআই


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট