২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৬
কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং কৃষিভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এসব প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেওয়া এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করাই মেলার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D