ভারতের সীমান্তহত্যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন : কুলাউড়ায় পাটোয়ারী

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

ভারতের সীমান্তহত্যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন : কুলাউড়ায় পাটোয়ারী

সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় শরিফপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন।

নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। তিনি সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান এবং সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন।

এসময় এসসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে যখন একের পর এক হত্যাকান্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকান্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না।

সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক মুজিব আলী হত্যার প্রতিবাদে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত এক সভায় এসব কথা বলেন তারা।

সভায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্প্রতি সীমান্তে নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সাথে কথা বলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট