বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা

বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার (রেজি: নং-বি-১৯৩৮ এর অন্তর্ভূক্ত) উদ্যোগে ডাক সেবার মান উন্নয়ন এবং ইডি কর্মচারীদের কল্যাণে ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সিলেট নগরীর প্রধান ডাকঘর হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, ডাক প্রশাসনে ইডি সেকশন নামে একটি স্টাফ শাখা খুলতে হবে। ইডি কর্মচারীদের বর্তমান সম্মানী ভাতার চারগুন বৃদ্ধি করতে হবে। ডাক বিভাগীয় সরকারী কর্মচারী নিয়োগ ক্ষেত্রে শূণ্যপদে ইডি কর্মচারীদের নিয়োগ প্রদান করতে হবে। ডিজিটাল পোস্ট অফিসের (ইডি) কর্মচারীদের বয়সের সীমা নির্ধারণের আহ্বান জানান।

সভায় বক্তারা আরো বলেন, চলতি মাসে দাবী পূরণ না হলে পরবর্তিতে কঠিন কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি মো: আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফারুক আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ শহীদ, শামসুদ্দুহা ভূইয়া, জিয়াউর রহমান, হেলাল আহমদ, নুরুউদ্দিন, আরজু মিয়া চৌধুরী, বাবু অনন্ত কুমার, কামরুজ্জামান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাজির উদ্দিন চৌধুরী, জামাল আহমদ, ইসমাঈল হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুউদ্দিন, গীতা পাঠ করেন কাজল চন্দ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট