২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আড়াই বছর বয়সী আরো এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসাসহ হতাহতরা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেল যোগে কোনাবাড়ি কলেজ গেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যায় ২জন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজু নামে আরো একজন।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D