২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
মোঃ সাহেদ আহমদ : বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ অসহায় পরিবারের মধ্যে ঘর নির্মাণ ও পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সেবা সংস্থা শেইড ট্রাস্ট ও ফ্রান্সের সামাজিক সংস্থা অফিওরা-এর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৮জুন বুধবার বিকেলে উপজেলার ডৌবাড়ী, পূর্ব আলীর গাঁও,গোয়াইনঘাট সদর,পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪টি অসহায় পরিবারকে নগদ ১০হাজার টাকা করে প্রদান করা হয়। শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব দিলওয়ার হোসাইন ও হেক্সাস এডুকেশনের ডিরেক্টর সুলতান আহমদ সরেজমিনে পরিদর্শন করে এই আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট, জৈন্তাপুর জোন তত্বাবধায়ক জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি কাজী মাওলানা শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, গোয়াইনঘাট দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানজিল হোসেন, ছাত্র মজলিস গোয়াইনঘাট উত্তর সভাপতি মারজানুল আযহার জুনেদ।
শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব দিলওয়ার হোসাইন জানান, এ ধরণের সহায়তা গুলো বছর ব্যাপী চলমান থাকবে। যাতে বেকার মানুষকে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই শেইড ট্রাস্ট সমাজের অসহায়দের মধ্যে কাজ করে যাচ্ছে।- বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D