২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২২
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের বিরুদ্ধে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ তার সাত সহযোগীর নামে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।
রবিবার (৫ জুন) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার জীধুরিস্থ মাজেম মিয়ার মোড়ে ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ঘটনার দিন কাজ শেষে উত্তর বানিয়াগাঁতি গুচ্ছ গ্রাম প্রকল্পের এক লাখ ৭৬ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি মাজেম মিয়ার মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালান।
এ সময় তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়। এরপর তখন তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে আকতার হামিদ ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরও গুরুতর আহত হন। পরবর্তীকালে স্থানীয়রা আহত কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, রবিবার সন্ধ্যায় মাজেম মিয়া মোড়ে পৌঁছামাত্র পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা আমার উপর অতর্কিতভাবে হামলা চালান। তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে আমার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, এ সময় আমার পাশে থাকা ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদারকেও ব্যাপকভাবে মারপিট করা হয়। সে বর্তমানে আহত অবস্থায় এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে এন্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। পরে আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি এই হামলার সাথে জড়িত নই। বরং ইউপি চেয়ারম্যানকে আমি হামলার হাত থেকে রক্ষা করে পার্শ্ববর্তী একটি দোকানে বসিয়ে রেখেছিলাম।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। রাতে থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তদন্তে সাপেক্ষে অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D