১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
সুহেনা আক্তার হেনা : একজন সমাজসেবক ও সংগঠকের নাম হচ্ছে জহির হোসেন গৌছ। ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা হিসেবে তিনি সকলের কাছে সমধিক জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র। তিনি একজন আলোকিত মানুষের প্রতিচ্ছবি। বহু প্রতিভাবান মানুষ সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছেন, গান, গল্প, কবিতা কোন কিছুতে তাকে পিছিয়ে রাখার নয়। দীর্ঘদিন থেকে স্ব পরিবারে ইংল্যান্ড বসবাস করলেও নিজের দেশ এবং মাটির প্রতি রয়েছে তার আলাদা এক মমত্ববোধ।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের কৃতি সন্তান জহির হোসেন গৌছ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক ও ঈমানি দায়িত্ব মনে করেন। আত্মীয়-স্বজন সহ পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের সহযোগিতা করা তার নৈতিক দায়িত্ব হিসেবে পালন করে যাচ্ছেন। এ কারণে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের রয়েছে আলাদা আবেগ-অনুভূতি এবং ভালোবাসা, একজন বিশ্বস্ত মানুষ হিসেবে দেশ বিদেশে বেশ সুনাম ছড়িয়ে পড়েছে।
ইংল্যান্ডের ইতিহাসে এক দৃষ্টান্ত স্বরূপ বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ‘গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ কে’। এই স্বনামধন্য সংগঠনের একজন সফল দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। জহির হোসেন একটি নামই নয় একটি সংগঠন। যার আন্তরিকতা, মানবতা দেখে অনেকেই হতভম্ব হয়ে গেছেন।
গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল এমদাদ স্কুল এন্ড কলেজের শিক্ষক আফতাব আলীর মৃত্যুতে তিনি স্ব ইচ্ছায় উদ্যোগি হয়ে আল এমদাদ গ্রুপ ইউ কে নামের একটি সহযোগি সংগঠন তৈরি করে ওই প্রতিষ্ঠানের প্রবাসী প্রাক্তন ছাত্র ছাত্রীর কাছ থেকে হেল্পিং হ্যান্ডস এর মাধ্যমে ১১ লক্ষ ৫৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন তার ফ্যামিলির কাছে। একজন মানুষের মন কতটা দয়ালু হলে এমন হয় তা আমার জানা নেই। মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।
মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করে যাওয়া একজন জহির হোসেন গৌছকে নিয়ে কিছু কথা না লিখলেই নয়, তাই অল্প লিখার চেষ্টা মাত্র। জহির হোসেন গৌছ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা। আল্লাহর কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করি।
লেখক- সাহিত্যিক ও সংগঠক

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D