ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেট “ল” কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ।


শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত ছাত্র সৈনিক। তিনি আজীবন জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে গেছেন। তার আকস্মিক মৃত্যুকে আমরা একজন সক্রিয় ছাত্রনেতাকে হারালাম। আল্লাহ মরহুম কামরুজ্জামান কামরুলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।