২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২
সিলেটে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
আগামীকাল রোববার থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। তবে শনিবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুর ১২টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সাথে বৈঠক করে শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে সিলেট বিআরটিএ-তে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেয়াসহ পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেয়া হয়। পরে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আজকের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম অভিযোগ করে বলেন, সিলেট বিআরটিএর সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে এই দুই কর্মকর্তা দালালের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স সরবরাহ করেন।
আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D