|
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় মুন্সিবাজার- মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমালি বেগম (১৮) রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশা চালক শুভ চন্দ। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিগনগত রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুমালির মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। তবে আহতদের মধ্যে হাফিজা বেগম ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় এসেছে।
কমলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই দুঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D