|
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহঃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ বলেন, ‘নতুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটি আনন্দের দিন, আবেগের দিন। আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা আশা রাখি আপনাদের ভবিষ্যত যদি সুন্দর হয় আপনারা দেশের সম্পদ হবেন, পরিবারের সম্পদ হবেন। এই দেশের কৃষিকে সমৃদ্ধ করে আপনারা দেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে দিবেন। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ এই কথা মনে রাখবেন। আমি আশা করি দেশের সার্বিক উন্নয়নে এই কৃষি বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রাখতে পারে। সরকারের সদিচ্ছায় এবং এই প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, উনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আলোর মুখ দেখতে শুরু করেছি। বর্তমান উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশা, যতদ্রুত সম্ভব আমরা যাতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টি বলার সুযোগ আমাদের আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করতে চাই। আমি কথা দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দিব। গত ৭ দিন আগে আমি আমার কথা রেখেছি। এসব বই আমাদের সন্তানদের কাজে লাগবে।’।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ক্রপ প্রোডাকশন বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক তৌকির আহামেদ, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি, অস্থায়ী ছাত্র হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, কৃষি অনুষদের সমন্বয়কারী শিক্ষক প্ল্যান্ট সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, মাৎস্যবিজ্ঞান অনুষদের সমন্বয়কারী শিক্ষক ফিশারিজ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত হোসেন নুসি, প্রাণী চিকিৎসা ও প্রানিসম্পদ অনুষদের সমন্বয়কারী শিক্ষক প্রিক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক ড. রহিমা আক্তার দীপা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সমন্বয়কারী শিক্ষক বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক তারানা শারমিন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আমীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক সভাপতির বক্তব্যে বলেন, ‘নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় তথা ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D