বিশ্বনাথে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

বিশ্বনাথে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের সাথে থানার এসআই মোয়াজ্জেম হোসেনসহ একদল পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট