২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পোদ্দারবাজারের কাছে দুর্বৃত্তদের হামলায় দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। স্থানীয়রা এ ঘটনার জন্য দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে দায়ী করছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – সোলেমান শরীফ (৩৫) ও কামরুল মাতুব্বর (৪০)। আহত হয়েছেন আমিনুল মাতুব্বর (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, পুলিশ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। একইসাথে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দারবাজার থেকে মোটরসাইকেলে করে সোলেমান, কামরুল ও আমিনুল তাদের গ্রামের বাড়ি জান্দিতে ফিরছিলেন। বাজার পার হতেই তারা দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তিনজনকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যান। গুরুতর আহত অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে শুক্রবার ভোরে মারা যান তিনি।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল শেখ গ্রুপের সাথে তাদের বিরোধ চলছিল। তারা উভয়েই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D