শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

Manual1 Ad Code

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন।

Manual2 Ad Code

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ম‌ঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এর আগে খালেদা জিয়া মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশ্যে সকাল ৯.২০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code