নির্বাচন এলেই বিএনপি ভাঙা রেকর্ড বাজানো শুরু করে : কাদের

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

Manual5 Ad Code

নির্বাচন এলেই বিএনপি ভাঙা রেকর্ড বাজানো শুরু করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে যাওয়ার আগেই হেরে যায় দলটি। নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়া বিএনপির পুরোনো অভ্যাস।

Manual8 Ad Code

সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়েল চত্বরের কাছে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

এ সময়ে সোহরাওয়ার্দীর সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সূত্র : বাসস

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code