সিলেট মহানগর বিএনপি নেতা মামুনুর রহমানের মাতৃবিয়োগ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

সিলেট মহানগর বিএনপি নেতা মামুনুর রহমানের মাতৃবিয়োগ

সিলেট মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুনের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৭৫।

সোমবার আমেরিকার সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় যুক্তরাষ্ট্র নিউইয়র্কের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট