|
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬
দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, ২০২৩ সালে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও পুলক চ্যাটার্জি সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন। বিভিন্ন সময় পত্রিকা পড়তে তিনি অফিসে আসতেন।তিনি জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি থাকত।
সুমন চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অফিস খোলার সময় দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সামনে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার শুশান্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ঘটনার তদন্তে সিআইডির একটি দল কাজ করবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় একাধিক জ্যেষ্ঠ সংবাদকর্মী জানান, সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশায় ছিলেন।
পুলক চ্যাটার্জির মৃত্যুর কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D