২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
গোয়াইনঘাটে ময়নুল ইসলাম হত্যা মামলার আসামী ফয়জুল হক (২৭) ন পুলিশের হাতে আটক হয়েছে। ৪ আগষ্ট বুধবার উপজেলার নয়াপাড়া হাওর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুজ একদল পুলিশ নিয়ে তাকে আটক করেন।
গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাতে দুবাই প্রবাসীর স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে একই গ্রামের মইনুল ইসলামের রক্ত মাখা লাশ পাওয়া যায়।
সাফিয়া বেগম ও অন্য আসামীরা দা দিয়ে মইনুল ইসলামকে জবাই করে হত্যা করে। নিহত মইনুলের শরীরে জবাইয়ের একাধিক চিহ্ন রয়েছে। এছাড়াও মইনুলের আঙ্গুল ও হাতের কব্জিতেও কাটার আঘাত রয়েছে।
বুধবার ( ২৮ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২ টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথনাথা) গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫) এর বসতঘর থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত মইনুল ইসলাম (৩৫)
একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে । এ ঘটনায় পুলিশ দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম (৩৫) কে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই খসরুল বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুজ ফয়জুল হককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D