২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় এ যাবতকালের রেকর্ড ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৭ জন, সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৪৮ জনের মৃত্যু হলো। সিলেটে সর্বোচ্চ ৫৬৮ জন করোনায় মারা গেছেন। আর ওসমানী হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৬১ জনের মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৯১০ জনের স্যাম্পল পরীক্ষায়
করোনা শনাক্ত হয়েছে ৭১৫ জনের। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনের।
একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৪৬৭ জন। ওসমানী হাসপাতালে ভর্তিকৃত ৩০৪ জন রোগীর মধ্যে আইসিইউতে ৮ জন, কোভিড প্রমাণিত ১৪৪ জন এবং সন্দেহভাজন ১৪২ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৩০৩ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩১৯৭৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D