সিলেটে ১৩৫ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

সিলেটে ১৩৫ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

কঠোর লকডাউনের ১১তম দিনে এ সময় ১৩৫টি মামলায় ১ লাখ ৪৮ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৫টি মোবাইল টিম রোববার একযোগে অভিযান পরিচালনা করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের প্রয়োজনে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ২৪ ঘন্টা মোবাইল ডিউটিসহ নিরলসভাবে কাজ করছে।

এর ধারাবাহিকতায় রোববার লকডাউনের ১১তম দিনে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৭টি যানবাহনে মামলা, ৮৪টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৪৯ হাজার ৭৮০ টাকা জরিমানা আদায় হয়েছে।

আটককৃত যানবাহনের মধ্যে সিএনজি অটোরিক্সা ৪৫টি, মোটরসাইকেল ১৩টি, প্রাইভেট কার ৩টি ও অন্যান্য ২৩টি রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট