সিলেটে ২৪ ঘন্টায় ৪৪২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

সিলেটে ২৪ ঘন্টায় ৪৪২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

সিলেটে গত  ২৪ ঘন্টায় রেকর্ড ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে  মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে সিলেটে ৫ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৪ ঘন্টায় ১০২৫টি নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে ৪৪২ জনের। শনাক্তের হার ৪৩.১২ ভাগ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ জন।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট বিভাগের সর্বোচ্চ ২২৭ জন রয়েছেন। এছাড়া, ওসমানী হাসপাতালে ৪৬ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট