সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

Manual6 Ad Code

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দুই জনের মধ্যে বিভিন্ন বিষয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়।

Manual8 Ad Code

সোমবার দুপুর সাড়ে ১২টায় সৈয়দ আশরাফের মিন্টু রোডের বাসায় যান ওবায়দুল কাদের। ঘণ্টাখানেক পরই দুপুর দেড়টার দিকে আবার বেরিয়ে যান তিনি।

Manual5 Ad Code

কাদেরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীকে দেখতেই তার বাসায় যান বর্তমান সাধারণ সম্পাদক। এসময় কুশলাদি বিনিময়ের পর দুই জনে দলীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

Manual7 Ad Code

সৈয়দ আশরাফের কাছে ওবায়দুল কাদের দলীয় বিষয়ে অভিজ্ঞতা থেকে পরামর্শ চান। এছাড়া দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে আশরাফকে অনুরোধ করেন। জবাবে আশরাফও এখন থেকে দলীয় অনুষ্ঠান-কর্মসূচিগুলোতে যাবেন বলে ওবায়দুল কাদেরকে জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের পর সৈয়দ আশরাফ বেশ কিছু দিনের জন্য লন্ডনে পারিবারিক সফর করেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। সৈয়দ আশরাফের বদলে এ পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের।

Manual1 Ad Code
Manual2 Ad Code