হবিগঞ্জ থেকে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

হবিগঞ্জ থেকে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে নিখোঁজ ভিকটিম- শ্রী রতন দেব (৪৮)কে  উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার রতন চট্টগ্রামের পটিয়া থানার মোজাফফরবাদ গ্রামে মৃত বেনী গোপালের পুত্র।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই ব্যক্তি শায়েস্তাগঞ্জের লেইজাপাড়ায় মো: আইয়ুব আলীর বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সাধারণ ডায়রী নং-১৯, তারিখ- ০১/০৭/২০২১খ্রিঃ মূলে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।