নগরীর মদীনা মার্কেটে সিসিকের অভিযানে ৩ মামলা, সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

নগরীর মদীনা মার্কেটে সিসিকের অভিযানে ৩ মামলা, সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 স্বাস্থ্যবিধি মানা এবং বিধি-নিষেধের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরুতে আজও সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। নগরের মদীনা মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (৪ জুলাই ২০২১ খ্রি.) সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুনন্দা রায়ের ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেন।

এছাড়া মদীনা মার্কেট এলাকায় সড়কে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আরেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। অভিযানে ৩ টি মামলায় অভিযুক্তদের ৫ হাজার ৩ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট