২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২১
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের মধ্যে সীমিত আকারে শেষ হয়েছে হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০২তম ওরস।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মাজার পরিচালনা কমিটির সদস্যরা গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। এরপর রাত ১০টার দিকে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওরস।
এদিকে ওরসের দিন সকালে মানুষের সমাগম না থাকলেও সন্ধ্যার দিকে বাড়তে থাকে মানুষের সমাগম। ভিড়ের কারণে ভেঙে পড়ে সামাজিক দূরত্ব।
মাজার কর্তৃপক্ষের দাবি, করোনাভাইরাসের কারণে এবার ওরস বাতিল করা হয়েছে। এ জন্য কাউকে বলা হয়নি। আর মানুষের ভিড় যাতে না হয় সেজন্য সকালে আমরা কাউকে না জানিয়ে গিলাফ ছড়াই। সে সময় মাজার প্রাঙ্গণে ১০/১৫ জন লোক ছিল।
তবে দুপুরের দিকে কেউ একজন ফেসবুক লাইভে রাতে মিলাদের বিষয়টি জানিয়ে দেওয়ায় আশেপাশের মানুষজন চলে আসেন। আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য। কিন্তু কেউ কথা শোনেননি।
গত ১২ জুন শাহজালাল (রহ.) এর দরগাহ অফিসে মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান সংবাদ সম্মেলনে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় হজরত শাহজালাল (র.)-এর ৭০২তম বার্ষিক ওরস এবার হচ্ছে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D