সিলেটে ঢিলেঢালা লকডাউনে দেদারছে চলছে সিএনজি

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

সিলেটে ঢিলেঢালা লকডাউনে দেদারছে চলছে সিএনজি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে সোমবার সকাল ৬টা থেকে ঢিলেঢালা লকডাউন শুরু হয়েছে।  পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে।

রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন শর্ত রেখে বিধি-নিষেধ আরোপের বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন যেসব বিধি-নিষেধের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে- সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে তা নিশ্চিত করবেন।

দ্বিতীয়ত, সব ধরণের মার্কেট, শপিং-মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

তৃতীয়ত, খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধু খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

চতুর্থত, সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।

পঞ্চমত, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কিন্তু, বাস্তবে সোমবার সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে ভিন্ন চিত্র। রিক্সা ছাড়া সিএনজি অটোরিক্সা দেদারছে চলছে নগরীতে। মার্কেট, শপিংমল বন্ধ থাকলেও নগরীর অন্য সব ধরণের দোকানপাট খোলা রয়েছে। খাবারের দোকানে কেবল টেকওয়ের কথা বলা হলেও নগরীর আম্বরখানা এলাকার বিভিন্ন হোটেল/রেস্তোরায় লোকজনকে সিটে বসে খাবার খেতে দেখা গেছে। এখনো অনেক লোককে মাস্ক ছাড়া নগরীতে ঘোরাফেরা করতে দেখা গেছে। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়িতে পুলিশের উদ্যোগে একটি চেক পোস্ট বসানো হয়েছে।

গত ২৫ জুন করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার সোমবার ২৮শে জুন থেকে আবারো সাতদিনের জন্য সব কিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

এর আগে, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের সম্পূর্ণ শাট ডাউন দেয়ার সুপারিশ করেছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট