ফাঁকা গুলি ছেড়ে গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাল পুলিশ

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

ফাঁকা গুলি ছেড়ে গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাল পুলিশ

সিলেটের গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ ফাঁকা গুলি ছোঁড়ে নিয়ন্ত্রণ করলো পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিক্সাচলককে মারধরের জের ধরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে গোয়াইন গ্রাম এবং লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের লোকজন রবিবার সকালে মুখোমুখি অবস্থান নেন। উভয় গ্রামের কয়েক শ’ লোক লাঠিসোটা নিয়ে  মুখোমুখি অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের মনির উদ্দিনের ছেলে রিকশা চালক হারুন রশিদকে গোয়াইন বাজারে পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের এক লোক মারধর করেন। এর জের ধরে রবিবার সকালে সতি গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইন গ্রমের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে গোয়াইন গ্রামের শতাধিক লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে ওই মাঠে যান। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে উভয় পক্ষকে নিজ নিজ গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু তাতে কাজ না হওয়ায় পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মুঠোফোনে বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুটি ইউনিয়নের মধ্যে এ রকম ঘটনা। বিষয়টি আপসে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি।

লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদও অনুরুপ বক্তব্য দেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ বলেন, একটি টমটমের চড়া নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর অবস্থা তৈরী হয়। পুলিষ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট