সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

সিলেট বিভাগে অতিমারী করোনায় মৃত্যু বাড়ছেই।  গত ২৪ ঘন্টায় এ বিভাগের সিলেট জেলায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।  নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৬৪ জন,সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪১ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৯  জনে।  জেলাওয়ারী সিলেটে ১৬ হাজার ৪৯১, সুনামগঞ্জে ২৯৩৪, হবিগঞ্জে ২৬৩৩ ও মৌলভীবাজারে ২৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন সিলেটে এবং ৩ জন মৌলভীবাজার হাসপাতালে ভর্তি হয়েছে।  সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৯ জন। এর মধ্যে সিলেটে ২৮১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১০ জন।

সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৪৬২ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৫০ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ১৯১ জন।