২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
সিলেটের কানাইঘাট উপজেলা ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা নয়াবাজারস্থ মা টেলিকম নামক দোকান ঘরের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা চুরি মামলার ৪নং আসামী মঞ্জুর আহমদ সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতের হাজির হলে আদালত তাকে জেল হাজাতে প্রেরণ করেন।
কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা নয়াবাজারস্থ মা টেলিকম নামক দোকানে বিগত ২৭/০৫/২০২০ ইংরেজি তারিখে দিবাগত রাত প্রায় ৩ টার দিকে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসি ক্যামেরার মাধ্যমে চোরদের সনাক্ত করে মা টেলিকম সত্ত্বাধিকারী কানাইঘাট উপজেলার বাখলছড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুল আজিজ বাদী হয়ে কানাইঘাট থানায় ৪ জনকে আসামী করে ২৯/০৫/২০২০ ইংরেজি তারিখে মামলা দায়ের করেন। মামলা নং- ১৭।
মামলা দায়েরের পর একই থানার শরীফ নগর (মতুগুল) গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মকছুদুল মুমিন, ডাউকেরগুল গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, জমির উদ্দিনের ছেলে সিফাত আলী ও মৃত মজির উদ্দিনের ছেলে মঞ্জুর আহমদ।
১ থেকে ৩নং আসামী গ্রেফতার হলেও ৪নং আসামী মৃত মজির উদ্দিনের ছেলে মঞ্জুর আহমদ দীর্ঘ ১২ মাস পলাতক থাকার পর গত ২১ জুন সোমবার কোর্টে হাজির হলে মাননীয় আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, মা টেলিকম উপরোক্ত আসামী গ্রহণ নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও বিকাশ মোবাইল একাউন্ডে জমাকৃত ৪০ হাজার টাকা, এছাড়াও আরো ৮৮টি মোবাইল সেট সহ সর্বমোট ৯ লক্ষ ৮০ হাজার ৬শত টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।
৮৮টি মোবাইলের মধ্যে ৭টি মোবাইল আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ ৭ হাজার ৯৩০ টাকা।
মামলাটি জিআর মামলা ১০৬/২০২০, মাননীয় সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতের বিচারধীন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D