২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মা ও দুই শিশু হত্যাকান্ডের ঘটনায় স্বামী হিফজুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (২০ জুন) দুপুরে গোয়াইনঘাট আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
শুনানী শেষে আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
এর আগে শনিবার (১৯ জুন) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর পুলিশ তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন করে।
এর আগে বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া গুরুতর আহত অবস্থায হিফজুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (৮) ও মেয়ে আনিসা (৩)।
এ ঘটনায় নিহত আলিমার বাবা আয়ুব আলী বাদি হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D