১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
নগরীতে স্ত্রীর হাতে নিহত আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরতলীর শিবেরবাজারস্থ দীঘিরপার কবরস্থান থেকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমদের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয় অ্যাম্বুলেন্সযোগে।
কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ পুনরায় কবরস্থ করা হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ১ জুন সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যার অভিযোগে মামলার আবেদন করেন নিহতের ভাই মনোয়ার হোসেন। পরে আদালতে শুনানি শেষে কোতোয়ালী থানার ওসিকে ৩০২ ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক। মামলায় শিপা বেগম (৩৫) ছাড়াও আরো সাতজনকে আসামী করা হয়। মামলায় পরকীয়ায় জড়িয়ে বিয়ে করা শিপা বেগমের বর্তমান স্বামী কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি রহমত আলীর ছেলে শাহজাহান চৌধুরীকে প্রধান আসামী করা হয়। অন্য আসামীরা হলেন শিপা বেগমের মা রাছনা বেগম (৫০), নগরীর রায়নগর ১০৪ বাসার মোতাহির আলীর ছেলে এনামুল হাসান (৪৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের মৃত সোনা মিয়ার ছেলে এসএম জলিল (৩৫), সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কালাগুল এলাকার কালা মিয়ার ছেলে জাকির আহমদ (২৫), সিলেটের গোয়াইনঘাটের ছোটখেল গ্রামের জামাল মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬) ও নগরের সুবিদবাজার লন্ডনী রোডের বাসিন্দা নাইমার (২৫)।
এদিকে, রবিবার সন্ধ্যায় ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার কথা আদালতের কাছে স্বীকার করেন নিহতের স্ত্রী শিপা বেগম। সিলেট মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো: সুমন ভুইয়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে শিপা উল্লেখ করেন, পরকিয়া প্রেমিক শাহজাহান চৌধুরীর মাহির সাথে পরিকল্পনা করে তিনি স্বামীকে হত্যার সিদ্ধান্ত নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D