করোনায় সিলেটে ৫, মৌলভীবাজারে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

করোনায় সিলেটে ৫, মৌলভীবাজারে ২ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৫ জন ও মৌলভীবাজারে ২ জনের মৃত্যু হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সিলেট বিভাগে অতিমারী করোনায় ৪৪১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৬, সিলেটে ৩৩, সুনামগঞ্জ ২, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১২ জনের করোনা শনাক্ত হলো। নতুন সুস্থ ৯২ জন মিলিয়ে এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেটে ৭ জন ও মৌলভীবাজারে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সিলেটে ২০৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৬ জন।