২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক ১৫ জুন দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জাতীয় পার্টির দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক শাহ আলম, জাতীয় পার্টির জেলার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জাতীয় পার্টি জেলা যুব সংহতির সাবেক সিনিয়র সহ সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, জেলা যুব সংহতির সহ সভাপতি হোসেন আহমদ, আব্দুল মালিক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, সহ সাধারন সম্পাদক কাওছার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D