২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১
ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিন আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দেশটির উত্তরাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ মডেলের বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই সেখানে বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা উপস্থিত হয়েছেন।
এতিয়েনে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ২৯, ৫৩ এবং ৬১ বছর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D