২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ১২, ২০২১
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়।
এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা।
আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D