১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১
আজ বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন সার্ভে করবে শাবিপ্রবি’র সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিরিয়ারিং (সিইই) বিভাগ। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও সিলেট নগরীর সব ভবন সার্ভে করতে সিইই বিভাগ। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুন) বিকেলে প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয়।
উপাচার্য বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা করে করা হবে। সিসিকের সঙ্গে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর করব।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে সিলেট ও শাবিপ্রবির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এমওআই চুক্তিতে স্বাক্ষর করব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D