২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২১
১৪ জুলাই অনুষ্ঠেয় ঢাকা-১৪, সিলেট-০৩ এবং কুমিল্লা-০৫ আসনের উপনির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় পার্টির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হচ্ছেন মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), মোহাম্মদ আতিকুর রহমান (আতিক) সিলেট- ০৩ এবং মোঃ জসিম উদ্দিন (কুমিল্লা-০৫)।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D