২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
কবিগুরু রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার বিজয়ী খোকার মতো করে মাকে নিয়ে বাড়ি ফিরেছেন পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধা সেই ছেলে। নিজের মোটরসাইকেলে বসিয়ে করোনায় আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে ছুটে যাওয়া জিয়াউল হাসান টিটু।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে যখন সর্বাত্মক লকডাউন চলছে ঠিক সেই মুহূর্তে করোনায় আক্রান্ত অসুস্থ মাকে বাঁচাতে ছেলের প্রাণপণ চেষ্টা ব্যর্থ হয়নি। ছয় দিনের টানা চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ মাকে নিয়ে বাসায় ফিরলেন ঝালকাঠি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউল হাসান টিটু।
বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জিয়াউলের মা রেহানা পারভীনকে ছাড়পত্র দেয়া হয়।
জিয়াউল হাসান টিটু গণমাধ্যমকে বলেন, সকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে মাকে ছাড়পত্র দেয়া হয়। মা এখন সম্পূর্ণ সুস্থ।
তিনি আরো বলেন, যে মোটরসাইকেলে করে মাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়েছিলাম, আজ সেই মোটরসাইকেলে করে মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে ফিরেছি। এটি আমার কাছে পরম আনন্দের। তিনিও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান মাকে নিয়ে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামে ফেরেন।
মাকে নিয়ে তাদের এ বাড়ি ফেরাকে জীবনের শ্রেষ্ঠ বিজয় উল্লেখ করে জিয়াউল হাসান জানান, ছয় দিন মুমূর্ষু মাকে হাসপাতালের করোনা ইউনিটে রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছি। এর চেয়ে আর বেশি পাওয়ার কী আছে? এর আগে পিঠে সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে মাকে নিয়ে গত ১৭ এপ্রিল হাসপাতালে যান ছেলে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D