২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২১
প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। করোনার প্রকোপ বিশ্বব্যাপী চলছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ৬ লাখের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৮০ জন।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬৮৩ জন।
করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২২৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৩ হাজার ৬১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D