২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ লাখে পৌঁছেছে। এতে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ১২৯ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৭ জনের।
মহামারি করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৬৫০ জন। আর মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৫ হাজার ৩৭৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮২ লাখ ২৭ হাজার ৯৯৫ জন।
করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৯৯৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৬৪৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D