২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারিতে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েকদিন ধরে দৈনিক দশ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। তবে গত একদিনে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ২৬২ জন।
মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য বলছে, সোমবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৩৭২ জন।
একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৩ লাখ ২৬ হাজার ৮১৯ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৪৯ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩৩ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৮৪৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ২৪ হাজার ৬৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৫৬১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D