বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখেরও বেশি মানুষ।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ২৮৭ জন। এতে মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯ হাজার ৩৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭৭ লাখ ৫৩৫ হাজার ৭২ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৭০৫ জনের।

অন্য দিকে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৪ লাখ ৪৯ হাজার ৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ১২৭ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৪ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ৭৩২ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ২৬৪ জন।

এ দিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

অপর দিকে দেশে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮২ জনে। এতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ হাজার।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট