খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৬

Manual6 Ad Code

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের প্রস্তাব নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিকেল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষক, বিএনপি সমর্থক এমনকি সাধারণ জনগণের মধ্যে ইসি নিয়ে বিএনপির প্রস্তবানার বিষয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন দলের ‍বিশ্বস্ত শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে পরামর্শ করে ইতিমধ্যে রুপরেখা চূড়ান্ত করেছেন।

Manual2 Ad Code

সে অনুযায়ী সাবেক মন্ত্রিপরিষদ সচিব অথবা প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিবদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করার বিধান রেখে ইসি পুনর্গঠনের প্রস্তাব থাকতে পারে।

Manual1 Ad Code

এছাড়া নাগরিক সমাজ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি- এ চার স্তর থেকে একজন করে কমিশনার নিয়োগ দেয়ার প্রস্তাব করতে পারে দলটি।

Manual7 Ad Code

আরও জানা গেছে, রূপরেখায় নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া তুলে ধরা হলেও পদগুলোর বিপরীতে কোনো নামের তালিকা দেয়া হবে না।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code