৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
চলে গেলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় তিনি রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাবেয়া খাতুনের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। রাবেয়া খাতুন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মা।
রাবেয়া খাতুন ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে৷
১৯৫২ সালের ২৩ জুলাই চলচ্চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সঙ্গে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তান- ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির কাউন্সিল সদস্য।
এছাড়াও তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিচারক প্যানেল, শিশু একাডেমির কাউন্সিল সদস্য হিসেবেও কাজ করেছেন।
সাহিত্য জীবনের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৩ সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পদক পেয়েছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D