১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের ২য় বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা যুবলীগ।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে লালন করেই আওয়ামী লীগ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। এজন্য ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে।
বক্তারা আরও বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ যখন ধারাবাহিক অগ্রগতির মধ্য দিয়ে অভিষ্ঠ লক্ষে এগিয়ে চলেছে, তখনই বিএনপির নেতৃত্বে একাত্তরের পরাজিত অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করতে অতীতের ন্যায় এখনও প্রস্তুত রয়েছে যুবলীগ।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D