কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে মণিপুরি লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মণিপুরি ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পরে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ কে শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম।

অনুষ্ঠানে মণিপুরি জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট