|
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকে উদ্ধার করেছে। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারী মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানাপুলিশের একটি টিম মীরেরচক এলাকার রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।
অভিযানকালে মানবপাচারের অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে আটক করে পুলিশ। তিনি মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে- রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৌশলে লোকজনকে সংগ্রহ করত। এরপর নিজেদের বসতবাড়িতে এনে আটকে রেখে অবৈধভাবে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত আটজনকেও একই উদ্দেশ্যে সেখানে বন্দি রাখা হয়েছিল।
এ ঘটনায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান আইনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক রেনু বেগমকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, মামলার পলাতক প্রধান আসামি রুবেল মিয়াসহ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D