বাসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা : আটক হেলপারের স্বীকারোক্তি

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

বাসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা : আটক হেলপারের স্বীকারোক্তি

সুনামগঞ্জের দিরাইয়ে বাসে কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় আসামি আব্দুর রশিদকে সুনামগঞ্জে আদালতে তোলা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাগীব নূর এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামি আব্দুর রশিদ। এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইয়ারগাঁও থেকে হেলপার রশিদকে গ্রেফতার করে পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
গত শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা (সিলেট জ-১১০৭২৩) যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি সিলেটের লামাকাজি থেকে নিজ বাড়ি দিরাইয়ে যাবার জন্য বাসে ওঠেন ওই শিক্ষার্থী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে ওই মেয়ে ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে ধর্ষণের চেষ্টা করে।
মেয়েটি সম্ভ্রম বাচাঁতে লাফ দিয়ে সড়কে পড়ে আহত হয়। আহত অবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ওইদিন রাতে দিরাই থানায় ৩ জনকে আসামী করে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক ছিল।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট